বীর শ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজে জঙ্গিবিরোধী সভা

শার্শা উপজেলার সরকারি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজে শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী  সভা অনুষ্ঠিত হয়েছে।
 
কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ফিসারিজ এবং মেরিন বাইয়োসায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস  সালাম ও  ঢাকা গাজীপুর ইসলামী ইনস্টিটিউটের টেকনোলোজি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান সাগর প্রমুখ।
 
 
সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা, রাজনৈতিক ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।