ভাঙ্গায় নবাগত হাইওয়ে ওসির মতবিনিময়

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ মো. এজাজুল ইসলাম বিল্পব ঈদকে সামনে রেখে সকল শ্রেণি-পেশা মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
 
শনিবার দুপুরে বিশ্বরোড় মোগে হাইওয়ে থানা চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ফরিদপুর বাস মালিক সমিতির নেতা, বিভিন্ন মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাংবাদিকদের নিয়ে তিনি সভা করেন।
 
সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম বিল্পব। সভায় ঈদকে সামনে রেখে মহাসড়কে অবৈধভাবে হাট না বসানো, যানবাহন দিয়ে রাস্তায় যানজট সৃষ্টি না করা, মহাসড়কে অবৈধ থ্রিহুইলার চলাচল বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 
সভায় বক্তব্য রাখেন ফরিদপুর বাস মোটর ওয়ার্কাস ইউনিয়নের ভাঙ্গা অঞ্চলের সভাপতি আবুল কালাম মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, উপজেলা চালকলীগের সভাপতি কদর মাতুব্বর, ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি টোকন বাবু, সদস্য আবু তালেব, শিবচর বাস মালিক সমিতির নেতা আইয়ুব মাতুব্বর প্রমুখ।