মনিরামপুরে সন্ত্রাস বিরোধী সভা

সারাদেশের ন্যায় মনিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ অভিভাবকরা এই সমাবেশে উপস্থিত ছিলেন। উপজেলার বাহিরঘরিয়া গোপালপুর আলিম মাদরাসা, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পলাশী কলেজিয়েট স্কুল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, জেলা শ্রমিকলীগ নেতা বাবুল করিম বাবলু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউন্সিলর আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।