সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী আলোচনা সভা

সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের জঙ্গি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার দুপুরে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক রেজাউল কমির রাজু, শিক্ষক নাজনীন হক চৌধুরী, দৈনিক ইত্তেফাক সীতাকুণ্ড সংবাদদাতা মীর দিদারুল হোসেন টুটুল, সাংবাদিক নন্দন রায়।
 
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক খোরশেদ আলম, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শাহজাহান, মাইনুদ্দিন মুন্সী, আমিরুল ইসলাম জাহেদ, শিক্ষক শ্যাম চন্দ্র মজুমদার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি