খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন তিনটি বিভাগে স্নাতক কোর্সের যাত্রা শুরু হচ্ছে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া বিভাগ তিনটি হচ্ছে আর্কিটেকচার, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
পুরকৌশল অনুষদের অধিভুক্ত আর্কিটেকচার বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং যন্ত্রকৌশল অনুষদের অধিভুক্ত এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে বর্তমান শিক্ষাবর্ষে কুয়েটের বিভিন্ন বিভাগে ১ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন, যা গত শিক্ষাবর্ষ থেকে ১৩০ জন বেশি।
নতুন বিভাগ খোলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশে দক্ষ জনবল তৈরির জন্য বিভাগগুলো খোলা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি