রাজারহাটে সড়ক বেহাল জনদুর্ভোগ চরমে

রাজারহাট-উলিপুর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনিয়ন্ত্রিতভাবে ভারী যানবাহন চলাচল নির্মাণ কাজে গাফিলাতি ও সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে ইট সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
 
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা হতে উলিপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকে। যাতায়াতের সময় এসব গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন এম আই ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, মহিলা সরকারি কালিক বিদ্যালয়, নাজিমখাঁ স্কুল এন্ড কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মহিলা মাদ্রাসা, বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়সহ ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে।
 
উপজেলা সদরসহ ৫০ গ্রামের জনগণ প্রতিদিন যাতায়াত কুড়িগ্রাম আদালত সিএনজি, জীপ, মাইক্রোবাস, নাইট কোচ, ডে কোচ, হাজার হাজার অটো রিকশা বাসসহ বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করে।
 
 উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম জানান, সড়কটির পূর্ণ মেরামতের জন্য আগামী ২/৩ মাসের মধ্যে টেন্ডার হবে।
 
 
ইত্তেফাক/এএন