বাংলাদেশ ব্যাংকের ৯ মহাব্যবস্থাপক বদলি

 
বাংলাদেশ ব্যাংকের ৯ মহাব্যবস্থাপককে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে প্রধান কার্যলয় থেকে খুলনা ও রংপুর অফিসে বদলি করা হয়েছে। তারা হলেন-ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর মো. হুমায়ুন কবির (খুলনা অফিসে) এবং পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট বিভাগের মো. ইস্কান্দার মিয়া (রংপুর অফিসে)।
 
এছাড়া হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (আবকাশিক)-এর মো. খুরশীদ আলমকে সচিব বিভাগে, একই বিভাগের মাঈদ উদ্দিন আহমদকে ডেট ম্যানেজমেন্টে, ইক্যুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড (ইইএফ) ইউনিট (প্রেষণে)-এর লীলা রশিদকে পেমেন্ট সিস্টেমসে, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির  মো. আশরাফুল আলমকে ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট সেলে, সচিব বিভাগের ড. আবুল কালাম আজাদকে ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এ, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির মো. আমিন উল্যাকে পরিসংখ্যান বিভাগে এবং ডেট ম্যানেজমেন্টের মো. আওলাদ হোসেন চৌধুরীকে ইক্যুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড (ইইএফ) ইউনিটে (প্রেষণে) বদলি করা হয়েছে।