শনিবার মধুখালী উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে শিক্ষা মন্ত্রণালয়াধীন সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার অংশ হিসেবে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সদস্য মির্জা আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আলী আকবর, সাংবাদিক এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী, শাহ্ মো. ফারুক হোসেন, ম্যানেজিং কমিটির মো. মুরাদুজ্জামান মুরাদ, সৈয়দ এটিএম মাসউদ, মো. রেজাউল করিম বাচ্চু, আব্দুস ছালাম বিশ্বাস, শিক্ষক ফরিদুল মুনসুর, চৌধুরী ফরিদ হেলি, প্রনব সরকার, দেবাশীষ রায় মো. শফিকুল ইসলাম, দিপংকর পাল, ছাত্রী হৃদিকা রেহনুম প্রমুখ।
IMG0
উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজ ও আখচাষী মহিলা ডিগ্রী কলেজ সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ গোস্বামী, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সুরাইয়া সালাম, পিকু আহসান হাসিব, আব্দুর রজ্জাক রাজা, রেজাউল করিম তুহিন প্রমুখ।
এ ছাড়া রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ, রায়েকদাহ কলেজ, শুকুর মাহমুদ কলেজ এন্ড স্কুল, গাজনা উচ্চ বিদ্যালয়, বাগাট উচ্চ বিদ্যালয়সহ মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, শিক্ষার্থীরা।
ইত্তেফাক/আরএ