মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করার ঘটনাকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। একইসঙ্গে এর মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাতে শাহবাগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরে সেখানে আনন্দ-উল্লাস করেছে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। রায় কার্যকরের পর ইমরান এইচ সরকার বলেন, বাংলাদেশ একটি অধ্যায় সম্পন্ন করলো। একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রক্রিয়া যেন এখানেই শেষ না হয়। বিচার অব্যাহত রাখতে হবে।
এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।