দীপন হত্যার অন্যতম ‘হোতা’ সবুর গ্রেফতার

 
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যা চেষ্টায় অন্যতম ‘হোতা’কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদ ওরফে সুজন (২৫)।
 
শনিবার রাতে টঙ্গি রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
 
 
ইত্তেফাক/কেকে