ফিলিপাইনে হামলার দায় স্বীকার আবু সায়াফের

ফিলিপাইনের দাভাও শহরে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আবু সায়াফ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের বাজারে যে বোমা বিস্ফোরিত হয়, তার দায় আবু সায়াফ স্বীকার করেছে। তবে তারা কিভাবে ওই হামলা চালিয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে।
 
প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে জঙ্গিবিরোধী অভিযানের নির্দেশ দেয়ার পরই ওই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
 
দাভাও শহরটি দুয়ার্তের জন্মস্থান। শুক্রবার তার নিয়মিত সফরে ওই শহরে যাওয়ার কথা ছিল। হামলার সময় তিনি ওই শহরেই ছিলেন, তবে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না বলে জানা গেছে।
 
শুক্রবার রাত ১১টার দিকে দাভাও শহরের ওই মার্কেটে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে যান ফিলিপাইনের প্রেসিডেন্ট দুয়ার্তে। হামলায় ১৪ জন নিহত হয়েছেন এবং ৬৭ জন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/এমএইচ