‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ’

 
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সবার তৎপরতা ও সচেতনতা নৌ দ‍ুর্ঘটনা কমাতে পারে। তবে এজন্য মালিক ও শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে।’
 
রবিবার সকাল ১০টার দিকে বরিশাল নৌ বন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
 
নৌমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ কোরবানির ঈদে নৌপথে লঞ্চে ও ফেরিতে যাতায়াত করে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও দ‍ুর্ঘটনা রোধে এরই মধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়, লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে নৌ দ‍ুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে নানা নির্দেশনা দেয়া হয়েছে।
 
এসময় উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ প্রমুখ।
 
 
ইত্তেফাক/কেকে