যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষক আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে চুড়ামনকাঠি বাজারের এতিমখানার সামনে এই দুঘর্টনা ঘটে।
আহতরা হলেন-মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের দুই সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান (৫২)ও নাসির উদ্দিন (৫০)।আক্তারুজ্জামান উপজেলার জিয়লগাড়ি গ্রামের মৃত আমজেদ হোসেনের ছেলে এবং নাসির উদ্দিন গয়ড়া গ্রামের মৃত হকের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার খাতা জমা দেয়ার জন্য আক্তারুজ্জামান ও নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে যশোর শিক্ষাবোর্ডে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে তারা পড়ে গিয়ে দুজনেরই পা ভেঙে যায়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস