সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থেকে ছয়জন, তালায় ছয়জন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে একজন, আশাশুনিতে ১১ জন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস