রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলে মুখোমুখি সংঘর্ষে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল্লাহ খন্দকার (২৯) নিহত হয়েছে।
 
রোববার দুপুরে পৌর শহরের দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক জামাল উদ্দিন ও বাইসাইকেল আরোহী স্কুলছাত্র মমিন হোসেন গুরুতর আহত হন। মমিন হোসেনকে ঢামেক এবং জামাল উদ্দিনকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলায়মান বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নুরুল্লাহ খন্দকার নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি