নোয়াখালীতে ১৪০টি দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় দোকানঘরগুলো গুড়িয়ে দেয়া হয়।
পৌরমেয়র সহিদ উল্লাহ খান সোহেল জানান, সাবেক মেয়র পৌরসভার স্বার্থ ক্ষুণ্ন করে পৌরসভার পুরাতন ভবন ও পৌরহল ভেঙ্গে সেখানে দোকানঘর নির্মানের জন্য বরাদ্দ দিয়েছিলেন, যা ছিল অনিয়মতান্ত্রিক ও অপরিকল্পিত। এ স্থানে পৌর টাওয়ার নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি