রাজশাহীতে গানে গানে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক দিয়ে মাঠে নামলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা।
‘বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত’ স্নোগানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার বেলা ১১টা থেকে এ সঙ্গীতের আয়োজন করা হয়। এরপর ট্রাকে করে পথে পথে ঘুরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু করে বাঘায় গিয়ে তারা বিকেলে সঙ্গীত পরিবেশন করেন। এ সময় শত শত মানুষ ভিড় করেন জঙ্গিবাদবিরোধী গান শুনতে। সংগঠনের শিল্পীদের কণ্ঠে ভেসে উঠে নানা ধরনের সঙ্গীত। যা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে মানুষকে সচেতনতা বড় ধরনের ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
ইত্তেফাক/ইউবি