বগুড়ায় ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

 
বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ট্রাককে অপর একটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫বছর।
 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ভুট্টা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৪০২) মহাসড়কের পাশে ররোয়া এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় ঢাকাগামী পাথরবোঝাই অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৩৬) চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/কেকে