কন্যা সন্তানের বাবা হলেন আশরাফুল

চলতি মাসেই ক্রিকেটে ফিরতে পারেন মোহাম্মদ আশরাফুল। তবে মাঠের সুখবরের আগে মাঠের বাইরে অনেক বড় এক আনন্দের উপলক্ষ্য পেলেন তিনি। প্রথম কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। রবিবার রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়।
 
আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা অর্চি এবং তার কন্যা সুস্থ আছেন। মেয়ের জন্য সবার দোয়া চেয়েছেন আশরাফুল। মেয়ের নাম রাখা হয়েছে আরীবা তাসনীম আশরাফুল। রবিবার দুপুরে আশরাফুলের স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
IMG0
গত বছরের জুলাইয়ে আশরাফুল আর অর্চির পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয় এবং পরে ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।
 
ইত্তেফাক/এমএইচ