জামায়াতের ঢিলেঢালা হরতাল পালিত

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে সারাদেশে হরতাল পালন করেছে দলটি। সোমবার সকাল ছয়টায় শুরু হওয়া এই হরতাল চলে দুপুর দুইটা পর্যন্ত। 
 
গত শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপরই জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে হরতালের কর্মসূচি দেয়া হয়। 
 
তবে হরতালে রাজধানীতে তেমন প্রভাব পড়েনি। সকাল থেকেই যান-চলাচল করেছে। বিভিন্ন সড়কেও ছিল যানজট। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। 
 
ইত্তেফাক/এএসএস