ফাঁস হওয়া যৌন কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি কিথ ভাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে মিরর জানায়, কিথ অর্থের বিনিময়ে দুইজন ইউরোপীয় পুরুষ যৌনকর্মীকে ভাড়া করেছিলেন।
পত্রিকাটির খবরে বলা হয়, ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক ভাজ গত মাসে এক সন্ধ্যায় ওই দুই পুরুষ যৌনকর্মীকে লন্ডনে তার নিজের ফ্ল্যাটে যেতে বলেছিলেন।
সানডে মিররের দাবি, পুরুষ যৌনকর্মীদের সঙ্গে আলাপ করার সময় ভাজ তার আসল পরিচয় লুকিয়ে নিজের নাম জিম বলেছিলেন এবং তিনি ওয়াশিং মেশিন বিক্রি করেন বলে জানিয়েছিলেন।
কিন্তু যৌনকর্মীদের একজন তাকে চিনে ফেলে এবং বলে সে তাকে টেলিভিশনে দেখেছে। খবরের প্রমাণ হিসেবে ‘সানডে মিরর’ প্রতিবেদনের সঙ্গে একটি ব্যাংক স্টেটমেন্টের ছবিও জুড়ে দেয়া হয়েছে। স্টেটমেন্টে দেখা যায়, একটি একাউন্টে দুইবার দেড়শ’ পাউন্ড করে মোট তিনশ’ পাউন্ড জমা দেওয়া হয়েছে।
প্রথমবার ৫ আগস্ট এবং দ্বিতীয়বার ২৩ আগস্ট অর্থ জমা দেয়া হয়।
সানডে মিররের দাবি, ২৭ অগাস্ট ওই দুই পুরুষ যৌনকর্মী উত্তরপশ্চিম লন্ডনে ভাজের ফ্ল্যাটে তার সঙ্গে শেষবার দেখা করে। পূর্ব লেস্টার আসনের এমপি ভাজ হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির প্রধান। এই কমিটি যুক্তরাজ্যে অপরাধ ও মাদক নীতির বাস্তবায়ন নজরদারি করে।
বেশ কয়েকটি পত্রিকার খবরে বলা হয়, এ ঘটনার পর ৫৯ বছর বয়সী কিথ ভাজ হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির প্রধান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে কিথ ভাজ বলেন, “নিশ্চিতভাবেই একটি জাতীয় দৈনিক এসব কাজ করার জন্য লোকজনকে অর্থ দিয়েছে, যা খুবই বিরক্তিকর। আমি হাওয়ার্ড কেনেডিকে আমার আইনজীবী মার্ক স্টেফেন্সকে এইসব অভিযোগের বিষয়ে জানিয়েছি, যিনি খুবই যত্নের সঙ্গে বিষয়টি দেখবেন এবং আন্তরিকভাব আমাকে করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন।’ বিডিনিউজ
ইত্তেফাক/এমএইচ