জেএমবির আত্মঘাতী শাখার চার নারী আটক

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, আবু সাইদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫) তাদের মেয়ে সাকিলা খাতুন (১৮), সালমা খাতুন (১৬) ও রফিকুল ইসলামের স্ত্রী মোছা. রাজিয়া (৩৫)। 
 
পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার বড়াইতলা গ্রামে ফরিদুলের বাড়িতে গোপন বৈঠক করার সময় ওই চার নারীকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জেহাদি বই এবং একটি কম্পিউটার জব্দ করা হয়।
 
পুলিশ বলছে, ফরিদুল জেএমবির একজন উচ্চ পর্যায়ের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 
পুলিশের সন্দেহ, আটকরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য।
 
সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ