ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগেই ছিটকে গেলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রবিবার চতুর্থ রাউন্ডে ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলির বিপক্ষে পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
জয় নিশ্চিত হতেই বাঁধভাঙা উল্লাসে মাতেন ২২ বছর বয়সী লুকাস। চার ঘণ্টার ঘাম ঝরানো ম্যাচটিতে প্রথম চার সেটে ২-২ সমতার পর পঞ্চম সেটটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়।
২০০৪ সালের পর প্রথম কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন নাদাল। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম সেটেই ৬-১ গেমের উড়ন্ত জয়ে অঘটনের বার্তাটা আগেভাগেই দিয়ে রাখেন লুকাস!
দ্বিতীয় সেটেই অবশ্য ৬-২ গেমের দাপুটে জয়ে স্বরূপে ফেরেন স্প্যানিশ তারকা। কিন্তু পরেরটি (৪-৬) আবারো হেরে বসেন। চতুর্থ সেটটি ৬-৩ গেমে জিতে ভক্তদের স্বস্তি এনে দেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
ই্ত্তেফাক/এমএইচ