বামনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত কবির উদ্দিন (৪৮) স্থানীয় শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বড় তালেসৈর গ্রামের বাসিন্দা।
 
সোমবার সাড়ে ১২টায় উপজেলাধীন আমুয়া-পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়া নামক স্থানে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
 
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসের চালককে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ