রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

রাজশাহী মহানগরীতে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা আটজন, রাজপাড়া থানা ছয়জন, মতিহার থানা দুইজন ও শাহমখদুম থানা একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক ব্যবসায়ী এবং দুইজন মাদকসেবী। দুপুরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি