চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আজ সোমবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে প্রতিনিধি দল ‘হেলপ এজ রিজ্যুন্যাল সম্মেলন ও স্ট্যান্ডিং কমিটি অন এক্টিং এজিং মিটিংয়ে অংশ নেবেন। রবিবার রাতে তারা হ্যানয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।
প্রতিনিধিদলে সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেসা, সংসদ সচিবালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক (এসপিসিপিডি) এম এ কামাল বিল্লাহ, চিফ হুইপের একান্ত সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী রয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর প্রতিনিধিদলের ঢাকা ফেরার কথা রয়েছে।
ইত্তেফাক/এমআই