সেরা সাঁতারুর খোঁজে লক্ষ্মীপুরে ইয়েসকার্ড ২০ জনের

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ টেলেন্ট হান্টে লক্ষ্মীপুর জেলা থেকে ইয়েস কার্ড পেয়েছে ২০ জন। বৃষ্টির মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ীর পুকুরে সকাল ১১টায় সেরা সাঁতারু প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়। 
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে ও নৌ-বাহিনীর সহযোগিতায় লক্ষ্মীপুরে ১৮৩ জন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে অংশগ্রহণকারী ১৭৮ জন ছেলে ও ৫ জন মেয়ে। বয়স ভিত্তিক এ প্রযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ২০ জন ইয়েস কার্ড পেয়েছে যার মধ্যে ৪ জন মেয়ে সাঁতারু রয়েছে। ২০ জনের মধ্যে ১০ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি দেওয়া হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে পুকুরের চার পাশে কয়েক হাজার দর্শক সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন। 
 
আজ সকালে সাঁতার হান্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুরের জেলা প্রসাশসক মো. জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
 
ইয়েস কার্ড ও পুরস্কারপ্রাপ্ত সাঁতারুরা হলেন- আরিফ, আফসান, তারেক, মুন্নী, সাইফুল, আঁখি, সাকিব, আরমান, রাবেয়া ও বোরহান।
 
 
ইত্তেফাক/এমআই