সিরাজদিখানে জাল টাকাসহ দুই নারী গ্রেফতার

সিরাজদিখানের ভাড়ালিয়া বাজার থেকে সোমবার দুপুরে আকলিমা (৩০) ও আছমা আক্তার (২২) নামে দুই নারীকে জাল টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ।
 
এসআই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশি করে এক হাজার টাকার ১৪টি নোট পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। আকলিমা ও আছমা আপন বোন । তাদের বাবার নাম ফজলুল করিম সিকদার। বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের আন্দার মানিক গ্রামে বলে জানা যায়। তবে তারা ঢাকার কেরানীগঞ্জে বসবাস করে।