চিত্রনায়ক রিয়াজের মায়ের দাফন সম্পন্ন

যশোরে চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান আরা বেগমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
 
সোমবার বাদ জোহর যশোরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার সকালে ঢাকা থেকে তার মরদেহ যশোরে নিয়ে আসা হয়।
 
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরজুমান আরা বেগম রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রবিবার বাদ আছর ঢাকার গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে তার মরদেহ বিমানযোগে ঢাকা থেকে যশোরে নিয়ে আসা হয়। এদিন বাদ জোহর যশোরের কারবালা জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কারবালা কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।
 
ইত্তেফাক/ইউবি