জাতীয় জুনিয়র দাবায় (অনুর্ধ্ব-২০)অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফাহাদ রহমান। সোমবার অষ্টম ও শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ঢাকার স্বরনাবো চৌধুরীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
সম্প্রতি জাতীয় জুনিয়র সাব দাবাতেও সেরা হয়েছিলেন দেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার।
আট রাউন্ড শেষে সাড়ে ৭ করে পয়েন্ট পান ফাহাদ ও সিয়াম। টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদ চ্যাম্পিয়ন ও সিয়াম রানার্সআপ হয়েছেন।
৬ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জয়পুরহাটের আবু জাফর সিদ্দিক তৃতীয়, সিরাঞ্জগঞ্জের নাঈম হক চতুর্থ, ঢাকার ইয়াসির আলী খান ইভান পঞ্চম, নাটোরের কৌশিক চৌধুরি ষষ্ঠ এবং নারায়ণগঞ্জের মনোন রেজা সপ্তম হন।