ময়মনসিংহে ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ বাবুল মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে।
বাবুল ধানীখোলা মধ্য ভাটিপাড়া এলাকার জৈনদ্দিন মিয়ার একমাত্র ছেলে ছিলেন ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরশহরের গুহাটা এলাকায় একটি টিনসেট টং দোকান স্থানান্তরের সময় বাবুল বিদ্যুতের তারে জড়িয়ে যান। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএসএস