দেশের ব্যবসা ও বিপণন ক্ষেত্রে ক্রিয়েটিভ কমিউনিকেশনে উত্কর্ষ সাধনের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে প্রচারিত ৯৩ টি বিজ্ঞাপণী ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়েছে কমওয়ার্ডের ষষ্ঠ আসরে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৫টি ক্যাটাগরিতে বিজয়ী বিজ্ঞাপণগুলোকে গ্রান্ড প্রী, গোল্ড, এবং সিলভার, এ তিন শ্রেণিতে পুরষ্কৃত করা হয়। বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড দেশের বিজ্ঞাপণ শিল্পের বৃহত্তম সম্মাননা, যা ২০০৯ সাল থেকে দেয়া হচ্ছে। - প্রেস বিজ্ঞপ্তি