ছোটপর্দায় দেখা যাবে মাস্টার্স ক্রিকেটের ফাইনাল

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনাল।  গ্রুপের অন্যান্য ম্যাচগুলো টিভিতে দেখা না গেলেও ফাইনাল দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
 
বুধবার দুপুর ২টায় থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
 
ফাইনাল ম্যাচের ব্যাপ্তিও বাড়ানো হয়েছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল ম্যাচ ১৫ ওভারে অনুষ্ঠিত হলেও ফা‌ইনাল ম্যাচটি হবে ২৫ ওভারে।
 
টুর্নামেন্টের ফাইনালে এক্সপো অলস্টারস মাস্টার্সের মুখোমুখি হবে জেমকন খুলনা মাস্টার্স। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ‍অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 
 
ফাইনাল শেষে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে কোচ, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। এমসিসি’র সম্মাননা পাচ্ছেন- জালাল আহমেদ চৌধুরী (কোচ), ওসমান খান (কোচ), সৈয়দ আলতাফ হোসেন (কোচ), আফজালুর রহমান সিনহা (সংগঠক), মাহবুবুল আনাম (সংগঠক), দিলু খন্দকার (ক্রীড়া সাংবাদিক), উৎপল শুভ্র (ক্রীড়া সাংবাদিক), আরিফুর রহমান বাবু (ক্রীড়া সাংবাদিক), খন্দকার তারেক (ফটো সাংবাদিক), শামসুল হক টেংকু (ফটো সাংবাদিক), মীর ফরিদ (ফটো সাংবাদিক)।