নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শুধু নারী টেনিসে নয়, নারী-পুরুষ দুই টেনিসের ক্ষেত্রেই এখন সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড সেরেনার দখলে (৩০৮)।এর আগে রেকর্ডটি ছিল সুইস তারকা রজার ফেদেরারের।
রেকর্ড জয়ের ম্যাচে নারী এককের শীর্ষ তারকা সেরেনা চতুর্থ রাউন্ডে জয় পান ইয়ারোসলাভা শেভেদোভার বিপক্ষে। প্রতিপক্ষকে কোনো পাত্তা না দিয়ে জয় পান সরাসরি সেটে। ফ্ল্যাশিং মিডোতে এদিন ৬-২ ও ৬-৩ সেটে জয় আসে রেকর্ড ২২টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনার।
ইউএস ওপেনের এবারে কোয়ার্টার ফাইনালে ৩৪ বছর বয়সী সেরেনা লড়বেন সিমোনা হালেপের বিপক্ষে। যেখানে তিনি ক্যারিয়ারের ৩০৯টি ম্যাচ জিততে নামবেন। সিমোনার বিপক্ষে এর আগে মুখোমুখি লড়াইয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন সেরেনা।
ইত্তেফাক/এমএইচ