ইউএস ওপেনের শেষ আটে মারে

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে দাপুটে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। শেষ আটে তিনি মুখোমুখি হবেন কেই নিশিকোরির।
 
সোমবার ফ্ল্যাশিং মিডোতে গ্রিজোর দিমিত্রোভকে এদিন পাত্তাই দিলেন না ব্রিটিশ তারকা মারে। জিতে নেন ৬-১, ৬-২ ও ৬-২ সেটে।
 
সেমিফাইনালে পৌঁছালে শীর্ষ তারকা নোভাক জোকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মারের।
 
ইত্তেফাক/এমএইচ