সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আবুধাবী প্রবাসী মৃত রহিম উল্যা (৩৫) নামে এক  পৌর শহরের কাদরা গ্রামের তুলাবাড়ির মৃত সফি উল্যার ছেলে।
 
মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌর শহরের ৪নং কাদরা ওয়ার্ডের সরকারি হাসপাতাল সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
 
মৃতের স্বজনরা জানায়, দুপুর ১২টার দিকে রহিম উল্যা বৈদ্যুতিক মোটর ব্যবহার করে তার নির্মাণাধীন বাড়ির দেয়ালে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই মোটরের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।