সালথায় গৃহবধূকে জবাই করে হত্যা, ভাসুরের ছেলে আটক

ফরিদপুরের সালথা উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর হাত-পায়ের রগ কেটে দেয়া হয়েছে। নিহত রিশমা বেগম উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামের মো. জালাল শেখের স্ত্রী ও একই এলাকার সোবহান মোল্যার মেয়ে।
 
মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরে নিজ বাড়ির সামনে একটি ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নিহতের ভাসুরের ছেলেকে আটক করেছে পুলিশ।
 
স্থানীয়রা বলেন, স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে ভাসুরের ছেলে সাব্বিরের সঙ্গে রিশমার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
 
নিহতের দাদী ফজরুন নেছা বলেন, ‘দুই বছর আগে রিশমা প্রতিবেশী মাছিম শেখের ছেলে জালাল শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রিশমার স্বামী ঢাকায় চাকরি করেন। রিশমার সঙ্গে তার ভাসুর লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার বিরোধ চলে আসছিল। তবে বিরোধের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।’
 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ