শোবিজ তারকারদের মৃত্যুর গুজব নতুন কোনো খবর নয়। এই গুজবের শিকার হয়েছিলেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন।
গত সপ্তাহে টুইটার এবং ফেসবুকে সংবাদমাধ্যম সিএনএনের একটি ভুয়া প্রতিবেদনের স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। সেখান থেকে সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যুর গুজব শুরু হয়।
IMG0
ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে ভক্তদের এই ভুল ধারণা ভেঙে দেন স্ট্যালোন। রাশিয়ান বক্সার সার্গে কভজালিভের সঙ্গে নিজের হাতের পেশি দেখিয়ে ছবি পোস্ট করেছেন স্ট্যালোন। অন্যটিতে মেয়ে সোফিয়ার সঙ্গে নৈশভোজের ছবি দিয়েছেন এই অভিনেতা।
ছবি পোস্ট করে ৭০ বছর বয়সী এই তারকা মৃত্যুর গুজবকে উড়িয়ে দিয়ে জানান দিয়েছেন, সুস্থই আছেন তিনি। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এএসএস