‘রামপালের বিরোধিতা করে জনসমর্থন পাবেন না’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হওয়া যেতে পারে। জনগণের সমর্থন পাওয়া যাবে না। 
 
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় নাসিম এসব কথা বলেন। 
 
রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র আমরা করছি, করব। রামপাল হবে। জঙ্গি দমন হবে। 
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনও হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করায় তাঁর কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।
 
 
 
 
ইত্তেফাক/এমআই