রাবি'তে ঈদের ছুটি বুধবার থেকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাসসমূহ বন্ধ থাকবে।
 
মঙ্গলবার রাবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৮ সেপ্টেম্বর বেলা ৩টার মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের জন্য বলা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হলসমূহ খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
 
ইত্তেফাক/এসএস