গার্মেন্টস শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের প্রক্রিয়া চলছে : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, গার্মেন্টস শ্রমিকসহ সব বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সরকার তাদের প্রভিডেন্ট ফান্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করে চলেছে।
 
আজ মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘শেয়ারিং ইভেন্ট অন উইম্যান ইন ফ্যাক্টরীজ ইনিশিয়েটিভ মডেল’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কেয়ার, বাংলাদেশ এ মতবিনিময় সভার আয়োজন করেছে।
 
তিনি বলেন, প্রতিষ্ঠান মালিকরা যদি লেবার ‘ল’ অনুযায়ী সঠিকভাবে তাদের লভ্যাংশের ৫ শতাংশ শ্রম মন্ত্রণালয়াধীন ফান্ডে জমা দেয়, সে অর্থ এবং শ্রমিকদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নিয়ে এ প্রভিডেন্ট ফান্ড চালু করা হবে।
 
তিনি আরো বলেন, প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে শ্রম ফান্ডের অর্থ আদায়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সিএ ফার্মগুলোর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অডিটে তারা এ বিষয়টির উপর জোড় দেবেন। 
 
 
ইত্তেফাক/এমআই