রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরের কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩, রাজপাড়া থানা ৭, মতিহার থানা ১৭, শাহ্ মখদুম থানা ২ এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে।