বিএসএমএমইউ’র বহির্বিভাগ খোলা থাকবে ১৪ সেপ্টেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার খোলা থাকবে।
 
বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 
 
পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আগামী ১১ সেপ্টেম্বর রবিবার থেকে ১৪ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে রোগীদের সুবিধার্থে ১৪ সেপ্টেম্বর হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে।
 
বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর সেবাসমূহ) ও বিভিন্ন জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মানুযায়ী খোলা থাকবে। 
 
আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রচলিত নিয়মে অফিস ও হাসপাতাল খোলা থাকবে। 
 
 
ইত্তেফাক/এমআই