জামিনে মুক্তি পাওয়ার পর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। মঙ্গলবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা র ষড়যন্ত্রের’ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পাঁচদিন পর আজ দুপুরে তিনি মুক্তি পান।
জানা গেছে, বিকাল পৌনে চারটার দিকে কাশিমপুর কারাগার থেকে সরাসরি তাকে বারডেমে আনা হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক অধ্যাপক একে আজাদ খানের তত্ত্বাবধায়নে তার চিকিত্সা চলছে।
জামিন খারিজ করে দেয়া হাই কোর্টে আদেশের বিরুদ্ধে শফিক রেহমানের করা আপিল মঞ্জুর করে গত ৩১ আগস্ট প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ তাকে জামিন দেয়। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিন মাসের জন্যচ অথবা ওই মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকতে পারবেন।
ইত্তেফাক/এএম।