মেহেরপুরে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে মঙ্গলবার   এক লাখ ১৯ হাজার ৮০০ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনোগ্রা উদ্ধার করেছে বিজিবি।
 
তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
 
বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকালে বিজিবির একটি টহলদল সীমান্তের কাঁটাতারের নিকটবর্তী মাঠের মধ্যে পৌঁছালে চোরাচালানিরা ওই সেনোগ্রা ফেলে পালিয়ে যায়। আটককৃত সেনোগ্রার মূল্য এক কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।
 
ইত্তেফাক/ইউবি