সাংবাদিক সিদ্দিকুর রহমান জামিনে মুক্ত

দৈনিক শিক্ষার সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর খান জামিনে মুক্তি পেয়েছেন। 
 
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে তিনি মুক্তি পান। 
 
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ১ সেপ্টেম্বর শিক্ষা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন গত সোমবার (২৯ আগস্ট) দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।
 
 
 
 
ইত্তেফাক/এমআই