আফগানিস্তানের বিপক্ষে প্রাথমিক দলে তাসকিন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যাওয়া তাসকিন আহমেদ থাকলেও আরাফাত সানি নেই।
 
এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিরাজ, আলাউদ্দিন বাবু ও শুভাশীষ রায়।
 
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের নভেম্বরে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন, ব্যাটসম্যান লিটন দাস, পেসার কামরুল ইসলাম রাব্বি ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। চোটের কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে গেছেন আগেই। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাওয়া সানি জায়গা না পেলেও আছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
 
২০ জনের পুল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন। বিডি নিউজ।