ঈদুল আজহায় পুঁজিবাজার টানা নয়দিন বন্ধ থাকবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ডিএসই’র পরিচালনা পর্ষদের ৮৩৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম সরকারি ছুটি ১১-১৪ সেপ্টেম্বর এবং অতিরিক্ত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ (পাঁচ) কার্যদিবস বন্ধ থাকবে।
এছাড়া ৯, ১০, ১৬ ও ১৭ সেপ্টেম্বরে শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে মোট নয়দিন ডিএসইর লেনদেন ও দাপ্তারিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে। সরকারি ঘোষণার সঙ্গে সংগতি রেখে আগামী ২৪ সেপ্টেম্বর ডিএসইর লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।
ইত্তেফাক/এমআই