ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলার বিভিন্ন এলাকার ১৩টি দল রং বে-রঙ্গের বাহারি পোশাক পড়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। নীরব তিতাস পাড় হয়ে উঠে হাজার হাজার মানুষের কোলাহলে মুখরিত।
প্রতিযোগিতায় জেলার সরাইল উপজেলার খেমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম স্থান, নাসিরনগর উপজেলার হবিপুরের ফারুক মিয়ার দল ২য় স্থান, বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের মফিজ মিয়ার দল ৩য় স্থান অধিকার করে। ।
নৌকা বাইচের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামাল, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।