পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৮ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বন্ধ থাকবে।
কুয়েট-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে, কুয়েট-এর আবাসিক শিক্ষার্থীদেরকে ৭ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। হলগুলো আবার ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় খুলে দেয়া হবে।
অন্যদিকে, ৭ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরী স্বাস্থ্য সেবা বিশেষ ব্যবস্থায় চালু থাকবে।
ইত্তেফাক/এসএস